× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:১১ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:১১ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন। ছবি- সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসেন। ছবি- সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত শনিবার (২৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। ‘কোম্পানিজ এক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকলেস অফ এসোসিয়েশন’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১৩ সদস্যের এই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন। তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ও করপোরেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন এবং কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নবগঠিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার; সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান; বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান; ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম; পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির; ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম; ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএবির প্রাক্তন প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ; চৌধুরী অ্যান্ড ল-ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্কো. লী. কাইজার সোহেল আহমেদ (অব.)।

আজ রোববার (২৬ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকাতে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল হিসেবে এই পরিচালনা পর্ষদের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বনির্ভর, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে সবার প্রত্যাশা।

রূপালী বাংলাদেশ

Link copied!