× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫৬ পিএম

বিদেশ সফরে বিমানের ‘বিজনেস ক্লাস’ নয়, ইকোনমিতে চড়তে হবে অতিরিক্ত সচিবদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫৬ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাস আসন। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাস আসন। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয় কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাসহ তাদের নিচের পর্যায়ের কোনো কর্মকর্তাই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের বিজনেস ক্লাস ব্যবহার করতে পারবেন না। বাধ্যতামূলকভাবে তাদের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অর্থ বিভাগের উপসচিব র হ ম আলাওল কবির স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে অতিরিক্ত সচিব, সমমর্যাদার কর্মকর্তা এবং তাদের অধীনস্থ সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সব কর্মকর্তার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। বিদেশ ভ্রমণের সময় তারা আর বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন না; পরিবর্তে সাধারণ ইকোনমি ক্লাস ব্যবহার করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০১২ সালে জারি করা ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত বিধির অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, ব্যয় সংকোচনের স্বার্থে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি হিসাব মহানিয়ন্ত্রক এবং রাষ্ট্রপতির কার্যালয়কেও বিষয়টি জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!