× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:২৫ এএম

ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে করছাড়, থাকছে শুধু ভ্যাট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব গণপরিবহন সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস ও ভারী ট্রাক আমদানিতে উল্লেখযোগ্য কর ছাড়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন ব্যবস্থায় ভ্যাট ছাড়া প্রায় সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হবে।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ প্রস্তাব পাস হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এইচএস কোডের আওতায় অন্তত ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস যেগুলো শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত হবে আমদানিতে বিশেষ কর সুবিধা মিলবে। এসব যানবাহনের ক্ষেত্রে শুধু ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে। তবে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (প্রযোজ্য হলে), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। ফলে মোট করভার কার্যত ১৫ শতাংশে নেমে আসবে।

সরকার জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

শুধু বাস নয়, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের কর ছাড় কার্যকর করা হবে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনও শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ পদক্ষেপ দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এতে জ্বালানির ওপর নির্ভরতা কমবে, নগরাঞ্চলে বায়ুদূষণ হ্রাস পাবে এবং পরিবহন খাতের আধুনিকায়ন আরও গতিশীল হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!