× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:১০ পিএম

গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:১০ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়েরমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতরা  শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
 
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নতুন নারী সংসদ সদস্যরা (এমপি)। এ সময় নতুন সংসদ সদস্যরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সমাধিস্থল প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানানোকে বেছে নিয়েছেন তারা।

এ সময় গণমাধ্যমের সামনে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। বলেন, নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন তারা।
 
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
 
এ ছাড়াও সংসদকে প্রাণবন্ত করতে নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!