× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:৩৫ পিএম

নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:৩৫ পিএম

নতুন পে-স্কেল। ছবি : সংগৃহীত

নতুন পে-স্কেল। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে পে-কমিশনের মূল সুপারিশ অনুযায়ী পুরোপুরি বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে তা বাস্তবায়নের চিন্তা করছে সরকার।

তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

প্রস্তাব অনুযায়ী, নতুন পে-স্কেল তিন ধাপে কার্যকর করা হতে পারে। প্রথম ধাপে আগামী অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পে-কমিশন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল, সরকারের বিবেচনায় তা কমিয়ে ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে সীমিত রাখা হতে পারে। পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি সুবিধা ও নতুন ভাতাগুলো যুক্ত করা হবে।

অতিরিক্ত ব্যয় 

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খাননের নেতৃত্বাধীন ২৩ সদস্যের পে-কমিশন গত ২১ জানুয়ারি সরকারের কাছে সুপারিশমালা জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য নতুন বেতন-ভাতা বাস্তবায়নে বর্তমান ব্যয়ের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

বিশাল এই আর্থিক চাপ সামাল দিতেই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি।

পৃথক বেতন কাঠামো

সূত্র জানিয়েছে, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামোর প্রতিবেদনও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন মিললে আগামী অর্থবছরের বাজেটেই নবম পে-স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রথম ধাপে মূল বেতনের বড় অংশ কার্যকর হওয়ার পর ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা ও নতুন ভাতাগুলো চালুর সম্ভাবনা রয়েছে।

পে-স্কেলের দাবিতে আন্দোলন

ঈদুল আজহার আগেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনে সরব হয়ে উঠেছেন সরকারি শিক্ষক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আশ্বাস মিললেও কার্যকর অগ্রগতি না হওয়ায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের দাবি, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে তাদের আর্থিক দুর্ভোগ আরও বাড়বে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও কর্মচারীরা। এর ধারাবাহিকতায় আগামী ১৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ফলে নবম পে-স্কেল ঘিরে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা, উৎকণ্ঠা ও আন্দোলনের চাপ।

Link copied!