× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৩৬ পিএম

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সৌদি যুবরাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো চিঠিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদূত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন।

তবে চিঠিতে কী বার্তা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সাক্ষাৎকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!