× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:৫৩ এএম

বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডির বিদায় সংবর্ধনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে বদলিজনিত আদেশের পর বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে বিদায় সংবর্ধনা দিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

রোববার (৫ জুলাই) সিআইডির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন সিআইডি প্রধান আলি আকবর খান।

অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার হাতে স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সিআইডি প্রধান তার সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কাজী এহসানুল কবীর ২০০৮ সালে ২৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ-এ যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর তিনি সিআইডিতে যোগদান করেন এবং দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেন।

সিআইডিতে যোগদানের আগে তিনি নড়াইল, বগুড়া, নোয়াখালী, সিরাজগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য সহকর্মীদের কাছেও তিনি প্রশংসিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কাজী এহসানুল কবীরের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!