× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:২৮ এএম

মেক্সিকোকে বিশ্বকাপ থেকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:২৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদায় হয়ে গেলো বিশ্বকাপের অন্যতম স্বাগতিক মেক্সিকোর। দশজনের দল নিয়ে ৫ গোলের উত্তেজনাপূর্ণ এক থ্রিলার জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংল্যান্ড।

সোমবার (৬ জুলাই) এক ঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ৩-২ গোলের জয় পায় ইংলিশরা। 

বক্সের ভেতর অ্যান্থনি গর্ডনকে রাউল রানহেল ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। ঠিক তার কিছুক্ষণ পরই ম্যাচের ৬৯ মিনিটে বক্সের ভেতর হ্যারি কেইন মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করায় পেনাল্টি পায় মেক্সিকো। মনিটরে দেখে সিদ্ধান্ত দিয়েছেন রেফারি।

স্পট কিকে গোল করে মেক্সিকোর হয়ে ব্যবধান ৩–২ করেন রাউল হিমিনেজ।

এর আগে হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা।

রুদ্ধশ্বাসের লড়াইয়ের এই ম্যাচে বেলিংহাম দুই মিনিটে দুই গোল করার চার মিনিট পর একটি গোল শোধ করে মেক্সিকো। ৪২ মিনিটে গোলটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস।

ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেক্সিকো। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের ব্যবধানে বেলিংহামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

৩৬ মিনিটে ইংল্যান্ডের প্রথম গোলের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার কাছ থেকে বল পেয়ে ডেকলান রাইস দ্রুত আক্রমণে ওঠেন এবং ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে বল বাড়িয়ে দেন। সাকার নিখুঁত ক্রস হ্যারি কেইনকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ইংলিশ মিডফিল্ডার ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

মেক্সিকো সেই ধাক্কা সামলে ওঠার আগেই আসে দ্বিতীয় গোল। ৩৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। এবার ডান পায়ের ভেতরের অংশের নিখুঁত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!