× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:১৮ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ উন্নয়নে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা-১৫ নির্বাচনি এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার ও পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানির সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রকৌশল) রবিউল ইসলাম এবং ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী রাশিদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদার এবং নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মত দেন।
 

Link copied!