× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৮:০৯ পিএম

বিশ্ব খাদ্য ফোরামে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৮:০৯ পিএম

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

ইতালির রোমে অনুষ্ঠেয় বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এ যোগ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন।

প্রতিনিধিদলে রয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও অতিরিক্ত সচিব (পিপিসি উইং) ড. মো. মাহমুদুর রহমান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সদস্য দেশসমূহের সাথে বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবে প্রতিনিধি দলটি।

সফরকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা  ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ১০ অক্টোবর শুরু হয়েছে বিশ্ব খাদ্য ফোরামের সম্মেলন, যা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

Link copied!