× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:০৪ পিএম

চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে অভিযোগের ভুল স্বীকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:০৪ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চাঁদপুরে জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নামে সম্পত্তির দখলের মিথ্যা ও ভুল অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী মীর আহমদ আলী। বুধবার (১১ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম কাজী জুয়েলের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এ অভিযোগ করেছেন। ৫ আগস্টের পর তার কিছু লোক বিভিন্নভাবে মীর আহমেদ আলী ও তার পরিবারকে প্ররোচিত করে।

এ সময় তারা ভুক্তভোগী পরিবারকে ভুল বুঝায় যে, মানিক দলীয় কার্যালয়ের জন্য তাদের সম্পত্তি দখল করতে চায়। এ সময় পরিবারটি সম্পত্তি রক্ষায় কোন কিছু যাচাই-বাছাই না করেই তাদের দিকনির্দেশনায় মানববন্ধনসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে তিনি বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন। এ সময় তিনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্য বিএনপি ও মানিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আরবি/এস

Link copied!