× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৫ পিএম

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৫ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (২৪ নভেম্বর) ঘণ্টাব্যাপী নোয়াখালী জজ আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

এ সময় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।

বক্তারা বলেন, আবদুল মতিন তোতা চেয়ারম্যান দুর্দিনে দুঃসময়ে চরএলাহী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে রাখেন। ৫ আগস্ট পরবর্তী ফ্যাসীবাদের দোসররা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। একজন আসামিকে নিহতের স্বজনেরা আটক করে পুলিশে সোপর্দ করে। এখন পর্যন্ত পুলিশ এ মামলার একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। মামলার ১৭ জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো আসামিদের ইন্ধনে তোতার পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাতে উপজেলার চরএলাহী বাজারে একদল অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার চারদিন পর গত ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরবি/এস

Link copied!