× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম

ভিসা ও নাগরিকত্ব ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য, কার্যকর ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ যুক্তরাজ্য ভিসা, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন এই হার কার্যকর হবে। দেশটির ইউকে হোম অফিস জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ফি প্রায় ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসার ফি বাড়িয়ে ১৩৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ভ্রমণ ভিসার ক্ষেত্রেও মেয়াদভেদে উল্লেখযোগ্য হারে ফি বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য ভিসা আবেদন ফিও বাড়ানো হচ্ছে।

এ ছাড়া স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’-এর আবেদন ফি বাড়িয়ে ৩ হাজার ২২৬ পাউন্ড করা হয়েছে। নাগরিকত্ব গ্রহণের আবেদন ফি বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৭০৯ পাউন্ডে।

তবে কিছু ক্ষেত্রে স্বস্তির দিকও রয়েছে। শিশুদের জন্য নাগরিকত্ব নিবন্ধন ফি কমিয়ে ১ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২১৪ পাউন্ড।

অন্যদিকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন (ইটিএ) ফিও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ফি কাঠামো আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও অভিবাসীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

Link copied!