পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের অনন্য এক সময়। এই বরকতময় মাসকে ঘিরে প্রতিদিনের সেহরি ও ইফতারের সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের রমজান উপলক্ষে ১৪৪৭ হিজরি সালের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পূর্ববর্তী বছরগুলোতে সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের তিন মিনিট আগে নির্ধারণ করা হতো এবং ফজরের ওয়াক্ত শুরু ধরা হতো সুবহে সাদিকের তিন মিনিট পরে।
অর্থাৎ, অতিরিক্ত সতর্কতার জন্য সময়সূচিতে তিন মিনিটের ব্যবধান রাখা হতো। তবে এবার সেই সতর্কতামূলক সময় বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেহরির শেষ সময়ই ফজরের ওয়াক্ত শুরুর সময় হিসেবে গণ্য হবে। ফলে আর আলাদা করে অতিরিক্ত তিন মিনিট যোগ বা বিয়োগ করা হবে না।
সংশ্লিষ্টরা জানান, হাদিসে সেহরির ক্ষেত্রে আলাদা কোনো সতর্কতামূলক সময় নির্ধারণের উল্লেখ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় মুফতিদের পরামর্শ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিবের নেতৃত্বে সময় নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রোজাদাররা সেহরি ও ইফতারের নির্ধারিত সময় অনুসরণ করে ইবাদত ও রোজা পালন করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিদিনের সঠিক সময়সূচি অনুসরণ করার ক্ষেত্রে স্থানভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের সামান্য পার্থক্য বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। তাই নির্ভুল সময়সূচি অনুসরণ করে সেহরি ও ইফতার সম্পন্ন করা ধর্মীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এবার নতুন নিয়মে সময় নির্ধারণ হওয়ায় রোজাদারদের মধ্যে বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
নিচে ২০২৬ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দেওয়া হলো, যাতে মুসল্লিরা যথাসময়ে ইবাদত এবং রোজার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।
ঢাকা বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
চট্টগ্রাম বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
রাজশাহী বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
খুলনা বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
বরিশাল বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
সিলেট বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
রংপুর বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি
ময়মনসিংহ বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি



