× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৪২ পিএম

ফের এনসিপিকে নিয়ে নীলা ইসরাফিলের পোস্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:৪২ পিএম

নীলা ইসরাফিল।    ছবি- সংগৃহীত

নীলা ইসরাফিল। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য সরে দাঁড়ানো নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, আমি এখনও কোনো দলের চাকর নই ।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নীলা ইসরাফিল লিখেছেন, আজ ৩০ জুলাই, ২০২৫। এক বছর কেটে গেছে। কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে, বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ?

তিনি আরও লিখেছেন, আমি এখনও কোনো দলের চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না।

সাবেক এই এনসিপি নেত্রী লিখেছেন, কিন্তু আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে, উত্তরহীন। কেন যারা গুলি চালায়, তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায়, তাদের মুখ বন্ধ করা হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়? কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য?

তিনি লিখেছেন, এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাই না। দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র।

সবশেষে নীলা ইসরাফিল লিখেছেন, আপনারা যারা চুপ করে আছেন, তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনও কখনও অপরাধে সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারও পৈতৃক সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয়, স্বাধীন প্রশ্ন করার অধিকার। আমি প্রশ্ন করছি। আপনারা করলেন তো?

রূপালী বাংলাদেশ

Link copied!