রায়গঞ্জে মাছ লুট ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন
মার্চ ২, ২০২৬, ০১:১৪ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ৭ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে চাঁদা দাবি, মারধর, মাছ লুট ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মোশারফ হোসেন (৪৮)।
সোমবার (২ মার্চ) সকালে ভূঁইয়াগাঁতী শ্রমিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত...