× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫৪ এএম

বিজয় দিবস উপলক্ষে মোদির পোস্ট, নেই ‘বাংলাদেশ’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫৪ এএম

নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ‘ভারতের বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ভারতীয় সেনাবাহিনী।

সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতও দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। তবে ইতিহাস অনুযায়ী এই দিনের মূল বিজয় ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

নরেন্দ্র মোদির পোস্টে বলা হয়, বিজয় দিবসে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিতকারী সাহসী সেনাদের স্মরণ করা হচ্ছে। তাদের আত্মত্যাগ, দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছে। এই বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে আলাদা একটি পোস্ট দেয়। সেখানে বলা হয়, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর চূড়ান্ত সাফল্যের প্রতীক।

ভারতীয় সেনাবাহিনীর ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ লড়াইয়ের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চূড়ান্ত পরিণতি লাভ করে। একই সঙ্গে এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্রে পরিবর্তন আনে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম নিশ্চিত করে, পাশাপাশি পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও নির্যাতনের অবসান ঘটায়।

Link copied!