ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার দক্ষিণ সালমারা মানকাচারে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে।
ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে (বাংলাদেশি সময় ৩টা ১০ মিনিট) ভূমিকম্পটি হয়।
এটি আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূকম্পনটি অগভীর হওয়ার কারণে যেখানে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে সেখানকার বিস্তৃত অঞ্চলজুড়ে এটি অনুভূত হয়।
আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ এটি অনুভব করার তথ্য জানায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন