কাতারের রাজধানী দোহাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়। অপরটি আল-উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে।
এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: আল জাজিরা

