ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করেছেস।
তিনি জানান, বুধবার সকালে দেশটির জলসীমার কাছে ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে অন্তত ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, রণতরীটিতে ১৮০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই বিপদ সংকেতের মাধ্যমে উদ্ধার অভিযানের আহ্বান জানান তারা।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে শ্রীলঙ্কার দুইটি নৌ জাহাজ ও একটি বিমান মোতায়েন রয়েছে।

