× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৬ পিএম

‘অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে আর চলব না’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৬ পিএম

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে আর চলব না। 

সোমবার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের সামনে দেওয়া এক বক্তব্যে এ অবস্থান জানান বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় এলেও, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শুরু থেকেই কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন ডেলসি রদ্রিগেজ। একদিকে দেশে মাদুরোপন্থিদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা—দু’দিকের চাপেই দিন কাটছে তার।

ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার একমাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে মুখ খুললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক দাবিতে ওয়াশিংটনের চাপের মধ্যেই বিতর্কিত অবস্থান নিলেন তিনি।

ডেলসি রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।’

অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে রদ্রিগেজ বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশকে দিতে হয়েছে বড় মূল্য। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় এসে ডেলসি রদ্রিগেজ এখন ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!