× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০২ পিএম

দেশে শিক্ষকতার জন্য বিদেশে পাড়ি, ফিরছেন নিথর দেহে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:০২ পিএম

নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত

নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত

বিয়ের কথা পাকাপাকি ছিল লিমন-বৃষ্টির। খুব আনন্দেই দিন কাটছিল তাদের। হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তারা। ১০ দিন পর যখন তাদের খোঁজ মেলে তখন সবশেষ। দুজনের কেউ আর বেঁচে নেই।

বলছি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টির কথা। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিকভাবে বিয়ের কথাও পাকাপাকি হয়।

লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করা। গানও গাইতেন তিনি। রান্নাও করতেন বেশ। স্বজনদের সঙ্গে যখন ফোনে কথা বলতেন তখন শুধুই বৃষ্টির কথা বলতেন।

কিন্তু হঠাৎ ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের লিমনও। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় লিমন ও ১০টা নাগাদ নাহিদাকে সবশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

লিমনের মরদেহ পাওয়া গেলেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ। যদিও লিমনের ভাই জুবায়ের আহমেদ মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বৃষ্টিও বেঁচে নেই।

জুবায়ের বলেন, ‘আমার ভাই সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি খুব ভদ্র ছিলেন, তার মুখে হাসি লেগেই থাকত। পিএইচডি শেষ করেই দেশে ফেরার ইচ্ছা ছিল তার, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল তার।’

এদিকে এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। তবে হিশাম কোন দেশের নাগরিক, তিনিই কি এ হত্যাকাণ্ডের মূলহোতা এ বিষয়ে জানা যায়নি কিছুই।

Link copied!