× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৫৯ এএম

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম এজিএম অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৫৯ এএম

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম এজিএম অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার হাইব্রিড পদ্ধতিতে গলফ গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ^বিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএসসহ ব্যাংকের শেয়ারহোল্ডারগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কোম্পানি সচিব সভার নোটিশ উপস্থাপন করেন। চেয়ারম্যান ডা. আরিফুর রহমান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

রূপালী বাংলাদেশ

Link copied!