× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:২২ এএম

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:২২ এএম

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের প্যানেল একই সঙ্গে মামলার পরবর্তী ধাপ হিসেবে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন। এর আগে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগটি আমলে নিয়েছিলেন। পরবর্তী ধাপে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এর আগে গত সোমবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার (গতকাল) দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলার মোট ২২ জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। কারাগারে থাকা বাকিরা হলেনÑ যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিমসহ বাকি ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ট্রাইব্যুনালে হাজির থাকা আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

শুনানিতে আসামিপক্ষ দাবি করে, অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান মামলায় নেই এবং তদন্তও যথাযথভাবে সম্পন্ন হয়নি। তবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ফারুক আহাম্মদ আদালতে বলেন, মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক উপাদান রয়েছে। তাই বিচার শুরু করার আবেদন জানান তিনি। শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষে গত ২ এপ্রিল তদন্ত সংস্থা প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। পরে যাচাই-বাছাই শেষে ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ৭ এপ্রিল তা আমলে নেওয়া হয়।

ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে এই আসামিদের বিরুদ্ধে মূলত তিনটি ভয়াবহ অপরাধের বিবরণ তুলে ধরা হয়েছে : ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ এবং মো. ফারুককে নির্মমভাবে হত্যা করার ঘটনা। ২০২৪ সালের ১৮ জুলাই একই এলাকায় তানভীর সিদ্দিকী, মো. সাইমন এবং হৃদয় চন্দ্রকে গুলি করে হত্যা করার ঘটনা। আন্দোলন দমনের নামে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে শতাধিক মানুষকে গুরুতর আহত ও পঙ্গু করার ঘটনা।

রূপালী বাংলাদেশ

Link copied!