× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৫৩ এএম

ফুটবল খেলা দেখা নিয়ে তর্ক, ‘ভাইয়ের ছুরিকাঘাতে’ ভাই খুন

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৫৩ এএম

ফুটবল খেলা দেখা নিয়ে তর্ক, ‘ভাইয়ের ছুরিকাঘাতে’ ভাই খুন

সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ^কাপ খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক এবং হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে এই হত্যাকা-ের ঘটনা ঘটে বলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

নিহত আলম আহমদ লামারগ্রামের বাসিন্দা ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে এক সঙ্গে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন আলম ও পারভেজসহ স্থানীয়রা। খেলা চলাকালে গোল বা কোনো একটি মুহূর্ত নিয়ে চিৎকার করাকে কেন্দ্র করে চাচাতো ভাই পারভেজ আহমদের সঙ্গে আলম আহমদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ চরম উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আলমের শরীরে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে উপস্থিত স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকা-ের খবর পাওয়ার পরপরই জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘাতককে ধরতে বিশেষ অভিযানে নামে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে পারভেজের নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তারকৃত পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরিটি (আলামত) উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ খবর পেয়েই দ্রুততম সময়ে ঘাতককে গ্রেপ্তার করেছে এবং হত্যাকা-ে ব্যবহৃত মূল আলামত (ছুরি) উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই এ হত্যাকা-ের ঘটনা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!