× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:১৪ এএম

‘হারার পরও জয়ী হয়েছে কেপ ভার্দে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:১৪ এএম

‘হারার পরও জয়ী হয়েছে কেপ ভার্দে’

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, শক্তির বিচারে ম্যাচটি হওয়ার কথা ছিল শুধু একপেশে। কিন্তু মাঠের লড়াইয়ে যা ঘটল, তাকে এক কথায় বলা যায় ‘মহাকাব্যিক’! আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে যেভাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত কাঁপিয়ে দিল, তা ফুটবল ইতিহাসে দীর্ঘকাল রূপকথা হয়ে থাকবে।

শুক্রবার ভোররাতে সাউথ ফ্লোরিডার উপচে পড়া আর্জেন্টাইন সমর্থকদের স্তব্ধ করে দিয়ে দুই-দুবার সমতায় ফেরে কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে আত্মঘাতী গোলের এক চরম ভাগ্যের জোরে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কেপ ভার্দে হয়তো বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশের প্রতিনিধিত্বকারী দল ছিল, কিন্তু তারা নিঃসন্দেহে বড় ধরনের প্রভাব ফেলেছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনকে ভুলিয়ে দিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলতে আসা দলটি।

স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জনের পথে গোলরক্ষক ভোজিনিয়ার বীরত্বগাথা ছিল। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলগুলোর পেছনে ছিল রোমাঞ্চ। আর ছিল সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত গোল, যার সুবাদে তারা প্রায় টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েই ফেলেছিল আর্জেন্টিনার বিপক্ষে। কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রায় যেন সবকিছুই ছিল।

মায়ামিতে অতিরিক্ত সময় শেষ হওয়ার বাঁশি বাজতেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা ৩-২ গোলে হারের পর ব্লু শার্কসের খেলোয়াড়েরা হতাশ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। তবে তারা যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন এই জেনে যে, তারা অগণিত মানুষের হৃদয় জয় করেছেন।

বিবিসি রেডিও ৫ লাইভে স্কটল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জেমস ম্যাকফ্যাডেন বলেন, ‘কেপ ভার্দে হেরেছে, কিন্তু তারা জয়ীও হয়েছে।’ তিনি বলেন, ‘তারা সাহস, একতা, পারস্পরিক সংহতি এবং নিজেদের পরিচয় ও সামর্থ্যরে প্রতি অটল বিশ্বাসের পরিচয় দিয়েছে।’ ‘এই টুর্নামেন্টের গল্পই হচ্ছে কেপ ভার্দে। একটি ফুটবল দলের মধ্যে আপনি যা দেখতে চান, তারা তা-ই দেখিয়েছে।’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭তম অবস্থানে থেকে তারা টুর্নামেন্টে অংশ নেয়। তবে গ্রুপ পর্বে তিনটি ড্র, যার মধ্যে প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখা ছিল উল্লেখযোগ্য, তাদের সামনে এমন এক বিশাল সুযোগ তৈরি করে দেয়, যেখানে তারা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানোর চেষ্টা করেছিল।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো চমৎকার পাস বাতাসে ভেসে আসার পর নিয়ন্ত্রণে নেন লিওনেল মেসি। কেপ ভার্দের রক্ষণভাগ ফাঁকি দিয়ে বুলেট গতির এক শটে বল জালের ছাদে জড়িয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল, যার মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে (৬ গোল) পেছনে ফেলে এককভাবে শীর্ষে। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেলেন মেসি (২০টি গোল)। একই সঙ্গে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ডও এখন এই খুদে জাদুকরের ঝুলিতে।

আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপে স্পেইন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট পর্বে এসে এমনিতেই ইতিহাস গড়েছিল। আর আর্জেন্টিনার বিপক্ষে তাদের ৪৪ বছর বয়সি অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা যা খেললেন, তা এক কথায় অবিশ্বাস্য! পুরো ম্যাচে তিনি ১০টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন, যার মধ্যে ৫টি শট ছিল স্বয়ং মেসির!

মেসির গোলের পর সিডনি লোপেস ক্যাব্রাল ও ডেরয় দুয়ার্তের দুর্দান্ত দুটি গোল আর্জেন্টাইন সমর্থকদের কলিজা কাঁপিয়ে দিয়ে ম্যাচে ২-২ সমতা এনেছিল। এর মাঝে অতিরিক্ত সময়ের ১০৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেস গোল করে আর্জেন্টিনাকে ২-১-এ এগিয়ে নিলেও কেপ ভার্দে দমে যায়নি।

কিন্তু ভাগ্য সহায় ছিল না আফ্রিকার এই দলের। ১১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর একটি হেড কেপ ভার্দের ডিফেন্ডার ডিনি বোর্গেসের গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায় (আত্মঘাতী গোল)। আর তাতেই ভেঙে যায় কেপ ভার্দের রূপকথার স্বপ্ন।

কেপ ভার্দের এই অবিশ্বাস্য প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। আগামী মঙ্গলবার আটলান্টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে মোহাম্মদ সালাহর মিশরের, যারা আগের ম্যাচেই টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করেছে।

বুড়ো হাড়ের ভেলকিতে মেসি ম্যাচ জেতালেও বুক চিতিয়ে লড়া কেপ ভার্দে জিতে নিয়েছে কোটি ফুটবল ভক্তের মন! বিশ্বচ্যাম্পিয়নরা কোনোমতে আসরের নকআউটের প্রথম পর্বের বৈতরণী পার করলেও আগামী ম্যাচে সালাহর মিশরের বিরুদ্ধে তাদের রক্ষণভাগকে যে আরও অনেক বেশি সতর্ক হতে হবে, তা বলাই বাহুল্য!

রূপালী বাংলাদেশ

Link copied!