× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০৪ এএম

বিপাকে সালমান খানের ‘মাতৃভূমি’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০৪ এএম

বিপাকে সালমান খানের ‘মাতৃভূমি’

বলিউড সুপারস্টার সালমান খানের আগামী সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। একের পর এক ধাক্কায় সিনেমাটির ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ভারতের সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে এই শংসাপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে সিনেমার নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

এই সিনেমাটির আদি নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। চলতি বছরের এপ্রিল মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই সময় সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর সিনেমাটির নাম পরিবর্তন, বেশ কিছু দৃশ্যের পুনর্নির্মাণ এবং এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যাওয়ার খবর সামনে আসায় সিনেমাটি ঘিরে ধোঁয়াশা আরও বাড়ল। নির্মাতারা এখনো নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করেননি।

সূত্রের খবর অনুযায়ী, সিবিএফসি ‘মাতৃভূমি’র সার্টিফিকেশন আপাতত হোল্ড বা স্থগিত করে রেখেছে। যদিও এই বিষয়ে টিম সালমান সম্পূর্ণ নীরব। তবে বলিপাড়ার ভেতরের খবর, সিনেমাটির নাম বদল এবং বেশ কিছু অংশ নতুন করে শুটিং করার পেছনে একটি বড় কারণ ছিল। গুঞ্জন উঠেছিল, সিনেমাতে ‘চীন’ শব্দটি ব্যবহার না করার জন্য নির্মাতাদের ওপর এক প্রকার নির্দেশ ছিল। যদিও এই খবরেরও কোনো অফিসিয়াল সিলমোহর মেলেনি।

পূর্বে শোনা গিয়েছিল, এপ্রিলের পর আগামী আগস্ট মাসে স্বাধীনতা দিবসের সপ্তাহে সিনেমাটি বড়পর্দায় আসতে পারে। কিন্তু নতুন করে সেন্সর জটে পড়ায় আগস্টে মুক্তি আদ্যও সম্ভব কি না, তা নিয়ে খোদ সলমন-ভক্তরাই সংশয়ে রয়েছেন।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘জঞ্জির’ ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। সিনেমাতে সালমান খানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।

সিনেমাটির নাম বদল নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে পরিচালক অপূর্ব লাখিয়া আগেই জানিয়েছিলেন, সালমান স্যারের ভক্তদের কাছে এই নাম বদলটা হঠাৎ মনে হতে পারে, কিন্তু এটা রাতারাতি নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। একদম শুরু থেকেই আমরা দুটি নাম রেজিস্টার করে রেখেছিলামÑ ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’। সিনেমাটা তৈরি করার সময় আমরা উপলব্ধি করি যে এটি শুধু একটা যুদ্ধের গল্প নয়। এর গভীরে লুকিয়ে রয়েছে মানবিকতা, সহানুভূতি এবং আমাদের দেশের সৈনিকদের এক নীরব লড়াইয়ের কাহিনি।

পরিচালক আরও যোগ করেন, মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিসÑ এই নামটি গল্পের আবেগ ও আত্মত্যাগকে অনেক বেশি সততার সঙ্গে ফুটিয়ে তোলে। সংঘাতের মাঝেও কীভাবে মানবিকতাকে বাঁচিয়ে রাখা যায়, তা-ই দেখাবে এই সিনেমা। সিনেমাতে এই নামের একটি গানও রয়েছে, যা দর্শকরা অত্যন্ত পছন্দ করেছেন। তাই সব মিলিয়ে এই নামটাই আমাদের সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।

এখন দেখার বিষয়, সেন্সর বোর্ডের এই ‘লালফিতে’র ফাঁস কাটিয়ে সলমান খানের ‘মাতৃভূমি’ কবে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!