× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:১৭ এএম

ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষকসহ গ্রেপ্তার দুই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:১৭ এএম

ধর্ষণের অভিযোগে  মাদ্রাসাশিক্ষকসহ  গ্রেপ্তার দুই

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল এলাকার একটি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।  গতকাল রোববার ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আলাদা অভিযানে দুজনকে গ্রেপ্তারের তথ্যটি জানিয়েছেন।

অন্যদিকে হাতিরঝিল থানা-পুলিশ জানিয়েছে, এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৯৯৯-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে ডিএমপির মিরপুর থানাধীন শেওড়াপাড়া এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ১২ বছরের এক ছাত্রকে বলাৎকার করেছে। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিরপুর থানাকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. মোশারফ হোসেন মেহেদীকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার বাসিন্দা।

রূপালী বাংলাদেশ

Link copied!