× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৫ এএম

আবার বিয়ে করলেন আমির খান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৫ এএম

আবার বিয়ে করলেন আমির খান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। গতকাল মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধিত এই বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। আমিরের ভাষায়, এটি ছিল একটি ‘ঘরোয়া বিয়ে’। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিয়ের দিন সকাল থেকেই আমিরের পালি হিলের বাস ভবনের বাইরে সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড় দেখা যায়। মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হলেও ঘরের ভেতরেই সব আয়োজন সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি। এ সময় নির্মাতা আশুতোষ গোয়ারিকারসহ কয়েকজন ঘনিষ্ঠ অতিথিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

বিয়ে শেষে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনা বা বড় পরিসরের অনুষ্ঠান থাকছে না বলেও আগেই জানিয়েছিলেন আমির।

এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। দুটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হলেও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে অভিনেতার। গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রায় ২৫ বছরের পরিচয়ের পর গত বছর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। আর এবার সেই সম্পর্ক পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!