× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৩৫ এএম

কারাগার থেকে পালানো ফাঁসির আসামি ধরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৩৫ এএম

কারাগার থেকে পালানো  ফাঁসির আসামি ধরা

আওয়ামী লীগ সরকার পতনের পরদিন কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদ-ের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গত শুক্রবার তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

মো. আব্দুল্লাহ শিকদার নামে ২৪ বছরের ওই যুবককে গোপালগঞ্জের একটি হত্যা মামলায় প্রাণদ- দিয়েছিলেন আদালত। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে তিনি ওই কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যান আব্দুল্লাহ শিকদার। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সহিংসতা ও টালমাটাল পরিস্থিতিতে সেদিন কাশিমপুর কারাগারের বন্দিরা দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ করেন। কারারক্ষীদের জিম্মি করে তারা পালানোর চেষ্টা করেন। কারাগারের ভেতরে রক্ষীদের সঙ্গে গোলাগুলিও হয় সেদিন। সে সময় দেয়াল টপকে ২০৯ বন্দির পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছিল কারা কর্তৃপক্ষ। পালানোর সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন নিহত হওয়ার তথ্যও এসেছিল।

র‌্যাব কর্মকর্তা নিয়তি বলেন, ঘটনার দিন আব্দুল্লাহ শিকদারসহ অন্যরা বিদ্যুতের পিলার ভেঙে মই বানান। সেটি বেয়ে কারাগারের প্রাচীর টপকে অন্য বন্দিদের সঙ্গে তিনি পালিয়ে যান। এ ঘটনায় জেল কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেন। আব্দুল্লাহ শিকদারের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনার বিষয়ে র‌্যাব জানায়, সুদের পাওনা টাকা আদায়ে সহযোগী দুজনকে নিয়ে ২০২১ সালের ৭ অক্টোবর প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। ওই ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মামলা হয়েছিল। পরে বিচারিক কার্যক্রম শেষে আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদ-ের রায় দেন আদালত।

রূপালী বাংলাদেশ

Link copied!