× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৪১ এএম

অবশেষে আসছে ‘রামায়ণ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৪১ এএম

অবশেষে আসছে ‘রামায়ণ’

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে অন্যতম বলে দাবি করা হচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-কে। দীর্ঘদিন ধরেই এই সিনেমাকে ঘিরে কৌতূহলের শেষ নেই। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে সিনেমার পূর্ণাঙ্গ ট্রেলার? অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালেন নির্মাতারা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর অফিসিয়াল ট্রেলার। ঘোষণার পর থেকেই অন্তর্জালে উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। তবে সেই উচ্ছ্বাসের মাঝেও সবচেয়ে বেশি যে নামটি ঘুরে বেড়াচ্ছে, তা হলো যশের রাবণ।

নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ট্রেলার প্রকাশকে ঘিরে আন্তর্জাতিক স্তরেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ কালচার ইভেন্ট ঝধহ উরবমড় ঈড়সরপ-ঈড়হ ২০২৬-এ সিনেমার বিশেষ উপস্থাপনারও আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট, ভারতীয় পুরাণকে বিশ্বদর্শকের সামনে নতুনভাবে তুলে ধরতেই বড় মাপের প্রচারের কৌশল নিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা এবং তার টিম।

সিনেমাতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। অন্যদিকে, রাবণের চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে। এ ছাড়াও হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। এই তারকাখচিত কাস্টিং ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে যশের প্রথম লুক প্রকাশের পর থেকেই তার রাবণ অবতার নিয়ে জল্পনা আরও বেড়েছে। অন্তর্জালে একাংশের বক্তব্য, ট্রেলারে তাকে কতটা দেখা যাবে, সেটাই এখন সবচেয়ে বড় আকর্ষণ।

প্রযোজক নমিত মালহোত্রার এই স্বপ্নের প্রকল্পটি দুই পর্বে মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, আর দ্বিতীয় পর্ব আসবে দীপাবলি ২০২৭-এ। অত্যাধুনিক ভিএফএক্স, আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং বিশাল ক্যানভাসে তৈরি এই সিনেমাকে ঘিরে এরই মধ্যে প্রত্যাশার পারদ অনেকটাই চড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে এই মহাকাব্যিক প্রকল্প।

এখন সব নজর ২৪ জুলাইয়ের দিকে। ট্রেলার কি শুধুই রামের যাত্রার আভাস দেবে, নাকি যশের রাবণের এমন এক রূপ সামনে আনবে, যা নিয়ে নতুন করে সরগরম হবে গোটা দেশ? উত্তর মিলবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষার পর।

রূপালী বাংলাদেশ

Link copied!