× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:৫৪ এএম

রুহুল কবির রিজভীর অভিযোগ

আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নে বন্যায় প্রাণহানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:৫৪ এএম

আওয়ামী লীগ সরকারের  অপরিকল্পিত উন্নয়নে  বন্যায় প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রাণহানির ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকা-কে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ওই সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতি বিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝখান দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছিল। এই সড়ক নির্মাণের ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং সামগ্রিক প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বিএনপির এই নেতা বলেন, কোনো পরিবেশগত সমীক্ষা না করে কেবল রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা পাইয়ে দিতেই এ ধরনের আত্মঘাতী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে।

সুন্দরবনের পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার হীন উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে বন্যাকবলিত এলাকার মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। একই সঙ্গে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!