× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৮ এএম

বিচারকের আসনে মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৮ এএম

বিচারকের আসনে মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল

পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জাদুকর তিনি। তবে এবার কোনো নাটকের দৃশ্য বা সিনেমার শুটিংয়ে নয়, সম্পূর্ণ নতুন এক ভূমিকায় মঞ্চ আলো করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে একই সারিতে বিচারকের আসনে যোগ দিলেন দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা-নির্মাতা শামীম জামান এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। দেশের রুপালি জগৎ ও ছোট পর্দার এই তারকা ত্রয়ীকে একসঙ্গে বিচারকের আসনে দেখা গেল ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’ এর জমকালো গ্র্যান্ড ফিনালেতে।

গতানুগতিক সৌন্দর্যের সংজ্ঞা ভেঙে প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও ভেতরের সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরতেই স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই রিয়েলিটি শো। মোট ৩০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই আসরে তুমুল লড়াই শেষে সেরা ৮ জন জায়গা করে নেন চূড়ান্ত পর্বে। আর এই চূড়ান্ত পর্বেই প্রতিযোগীদের মেধা ও পারফরম্যান্স মূল্যায়নের গুরুদায়িত্ব পড়ে মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল আঁখির কাঁধে।

বিচারকের দায়িত্ব নিয়ে আঁচল বলেন, ‘মোশাররফ করিম ভাই আমাদের দেশের একজন অভিনয় প্রতিষ্ঠান, আর শামীম জামান ভাই অত্যন্ত গুণী একজন অভিনেতা ও নির্মাতা। ক্যারিয়ারের শুরু থেকেই তাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছি। এমন দুজন কিংবদন্তি মানুষের সঙ্গে একই মঞ্চে, একই টেবিলে বসে বিচারকের দায়িত্ব পালন করতে পারাটা সত্যি ভীষণ আনন্দের এবং একই সঙ্গে অনেক বড় সম্মানের। পুরো আয়োজনে তাদের পাশে বসে কাজ করার অভিজ্ঞতা আমার অভিনয় জীবনের পথচলায় দারুণ এক স্মৃতি হয়ে থাকবে। প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ হয়েছি। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

র‌্যাম্প ওয়ার্ক, ব্যক্তিত্ব, তাৎক্ষণিক বুদ্ধি ও সামগ্রিক দক্ষতার কঠিন পরীক্ষায় বিচারকদের মন জয় করে এবারের সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। রানার্সআপের মুকুট মাথায় তোলেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হন ডালিয়া ইসলাম জুই। বিজয়ী সাদিকার মাথায় মুকুট পরিয়ে দেন বিচারক মোশাররফ করিম, শামীম জামান ও আঁচল।

রূপালী বাংলাদেশ

Link copied!