দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপের ডেপুটি ডিরেক্টর রফিকুল ইসলাম মাসুদ আর নেই। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রফিকুল ইসলাম মাসুদের মৃত্যুতে ভাইয়া গ্রুপের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
গতকাল শনিবার দুপুর ১টায় মরহুমের জানাজা শাহজাহানপুর রেল মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন সম্পন্ন করা হয়। মরহুম রফিকুল ইসলাম মাসুদকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছে ভাইয়া গ্রুপ কর্তৃপক্ষ।
ভাইয়া গ্রুপের ডেপুটি ডিরেক্টর রফিকুল ইসলাম মাসুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক রূপালী বাংলাদেশ পরিবার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন