× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:০৩ এএম

মির্জা ফখরুল বলেন

দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:০৩ এএম

দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় দেশকে ধ্বংস করে দিয়ে যায়, আর বিএনপি সেখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে।

দলের ভেতর থেকে না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে কিছু জানান তিনি বিএনপি মহাসচিব। রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে এবং তিনি আগ্রহী কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মন্ত্রী গত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ কাগজে-কলমে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার কিছুই নেই। বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে, আর আওয়ামী লীগ পরিকল্পনাগুলো ধ্বংস করে দেয়।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের কাজের দিকে মনোযোগ দিতে হবে। দেশে বাজেটের বড় একটি অংশ অপচয় হলেও গবেষণার মতো মৌলিক জায়গায় পর্যাপ্ত বরাদ্দ মেলে না।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমানে অনেক যুবক উদ্যোক্তা হওয়া কিংবা চাকরির পরিবর্তে ঠিকাদারিতে আগ্রহী হয়ে উঠছে। এই প্রবণতা পরিবর্তন করে তরুণদের উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক কাজে সম্পৃক্ত করতে হবে। গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়েও সরকার চিন্তা করবে।

তিনি বলেন, কৃষিতে মানুষের আগ্রহ কমে যাচ্ছে, কারণ উৎপাদিত ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পল্লী উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নির্মাণ নয়, কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য, শ্রমিকের সঠিক মজুরি এবং দুর্নীতির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং আরডিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

রূপালী বাংলাদেশ

Link copied!