ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের ‘ফরেন ট্রেড অপারেশন্স’ কর্মশালা আয়োজিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:৪৪ এএম

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হলো ‘সেন্ট্রালাইজড ফরেন ট্রেড অপারেশনস’ কর্মশালা। ব্যাংকের সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং সেন্টারের কর্মকর্তাদের মাঝে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমবিএল সেন্টারে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ এবং এসইভিপি ও সিওও মো. আব্দুল হালিম।