ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

 বানিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করলেণ আতাউর রহমান খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:২১ এএম

অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে বানিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেলেন  মো: আতাউর রহমান খান। গত ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বানিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। সচিব পদোন্নতি পাওয়ার পর গত ১ জুন বানিজ্য মন্ত্রনালয়ে যোগ দেন আতাউর রহমান খান।

মোঃ আতাউর রহমান খান এনডিসি  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি  পাওয়ার আগে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত সচিব (পুলিশ) পদে কর্মরত ছিলেন। মো: আতাউর রহমান খান বিসিএস ১৮তম ব্যাচের  মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।  কর্মকর্তা। ১৯৯৯  সালের ২৫ জানুয়ারী  পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইএমই বিভাগ, বেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বিভিন্ন সেক্টর ডিভিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যুগ্মসচিব পদে দায়িত্ব পালন কালে দেশে ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদারকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 আতাউর রহমান খান যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানী, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ বিশ্বের আরো কয়েকটি দেশে পাবলিক ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট, পাবলিক ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়, নেগোসিয়েশন টেকনিক, ফরেন ট্রেড ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি পেশাগতভাবে দক্ষ হয়েছেন। খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে ১ম শ্রেণীতে বিএস-সি (অর্নাস) ও ১ম শ্রেণীতে এমএস-সি ডিগ্রি অর্জন করেছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপান সরকারের যৌথ অর্থায়নে জাপানের জাতীয় স্নাতক নীতি অধ্যয়ন ইনস্টিটিউট  থেকে তিনি পাবলিক পলিসি তে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। কোর্স অধ্যয়নের মাধ্যমে তিনি উন্নয়ন অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন, অফিসিয়াল ডেভেলপমেন্ট এ্যাসিসটেন্স (ওডিএ) সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি তে  পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। স্বীকৃত জার্নালে তাঁর দু’টি আর্ন্তজাতিক প্রকাশনা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাগত জ্ঞান কাজে লাগিয়ে তিনি তাঁর বর্ণাঢ্য কর্মকালে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য হাস, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যক্ষ ভাবে ভূমিকা রেখেছেন যা ভূয়সী প্রশংসার দাবীদার। আতাউর রহমান খান  ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা থেকে থেকে সফলভাবে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি সম্পন্ন করেছেন যা তাকে জাতীয় নিরাপত্তা ও দেশের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল পদে নেতৃত্ব প্রদানে সক্ষম করেছে। সরকারের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।  আতাউর রহমান খান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাযিকান্দি ইউনিয়নের তপদার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর সহধর্মিনী ড. নাহিদা ফরিদী বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) ক্যাডারের একজন সদস্য। তাদের একমাত্র কন্যা অর্থনীতিতে স্নাতক ডিগ্রী সম্পন্ন করে দেশে একটি গবেষনা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।