নতুন নীতিমালায় তিন ধরনের কনটেন্টকে মনিটাইজেশনের জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে পপুনরাবৃত্তিমূলক বা ছাঁচভিত্তিক কনটেন্ট এআই, কম্পিউটার নির্ভর গ্রাফিক্স বা একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বারবার প্রায় একই ধরনের ভিডিও তৈরি করলে সেগুলো আর আয় করার সুযোগ পাবে না। এমনকি আগে থেকেই ইউটিউবে থাকা বিষয়বস্তুর অনুকরণে তৈরি টিউটোরিয়াল ভিডিওও এই তালিকায় পড়তে পারে, যদি সেখানে মৌলিকত্ব না থাকে।
অস্বস্তিকর বা মানসিকভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট
দর্শকের আবেগকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে ভিউ বাড়ানোর জন্য তৈরি ভিডিওও মনিটাইজেশনের বাইরে থাকবে। উদাহরণ হিসেবে ইউটিউব জানিয়েছে, কোনো প্রাণীকে বিপদে ফেলে পরে তাকে ‘উদ্ধার’ করার ভিডিও। যা মূলত দর্শকের আবেগকে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরিÑ এ ধরনের কনটেন্ট গ্রহণযোগ্য নয়। এসব কনটেন্ট এআই দিয়ে তৈরি হোক বা না হোক, সংশ্লিষ্ট চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়তে পারে।
সংবেদনশীল বিষয়ে এআই-নির্মিত ব্যক্তিচরিত্র ব্যবহার
স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি, বিনিয়োগ বা আইনি বিষয়ের মতো সংবেদনশীল বিষয়ে এআই দিয়ে তৈরি মানুষের অবয়ব বা কণ্ঠ ব্যবহার করে ভিডিও তৈরি করলেও সেগুলো থেকে আয় করা যাবে না। ইউটিউব বলছে, এ ধরনের কনটেন্টকে উৎসাহিত করতে তারা চায় না।
সৃজনশীল এআই ব্যবহারে বাধা নয়
ইউটিউবের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান ম্যাট হ্যালপ্রিন বলেন, এআই প্রযুক্তি সৃজনশীলতার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং ভালো মানের বেশি কনটেন্ট তৈরিতেও সহায়তা করে। তবে একই প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত বিপুলসংখ্যক নি¤œমানের, একঘেয়ে ও কেবল আয় করার উদ্দেশ্যে তৈরি ভিডিওও তৈরি করা সম্ভব হচ্ছে। এমন ‘কনটেন্ট ফার্মিং’ বন্ধ করতেই নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।
তার ভাষায়, ইউটিউব এমন কনটেন্টকে উৎসাহ দিতে চায়, যেখানে নির্মাতার নিজস্ব সৃজনশীলতা, মৌলিকতা এবং অর্থবহ উপস্থাপনা রয়েছে।
কবে থেকে কার্যকর
নতুন নীতিমালার এই ব্যাখ্যা ১৬ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং এটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সব সদস্যের জন্য প্রযোজ্য। ইউটিউব জানিয়েছে, কোনো চ্যানেলে যদি অতিরিক্ত পরিমাণে এই তিন ধরনের কনটেন্ট পাওয়া যায়, তাহলে সেই চ্যানেল ভিডিও থেকে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করার সুযোগ হারাবে।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানসম্মত কনটেন্টকে উৎসাহিত করতেই ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে।

