× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৪৪ এএম

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান আটক ৮২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৪৪ এএম

শাহজালাল বিমানবন্দর  এলাকায় সাঁড়াশি অভিযান  আটক ৮২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকাসক্ত পথশিশুসহ বিভিন্ন অপরাধে ৮২ জনকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধ এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে গতকাল শনিবার ভোর থেকে পৃথক ওই অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ ছাড়াও বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ এর আশপাশের এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু ছাড়াও অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে আরও জানা যায়, প্রবাসীদের ভোগান্তি রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া অভিযানে আটক শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!