× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৪৬ এএম

গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৪৬ এএম

গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে। গতকাল শনিবার বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়।

সংঘর্ষে ছুরিকাঘাতে মো. কবির আহমেদ (৪৫) নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি ও দলের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী। তিনি মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে।

জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামায়াতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়।

কবির আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

জামায়াত সূত্র জানায়, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। গতকাল স্থানীয় জামায়াত নেতারা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রাত ৯টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে হামলার বিষয়ে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!