× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:০৯ এএম

বিজিবি ও স্থানীয়দের জোরালো বাধা

তিন সীমান্তে ২২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:০৯ এএম

তিন সীমান্তে ২২ জনকে  পুশইনের চেষ্টা ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর, ফেনীর পরশুরাম ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গতকাল শনিবার ভোরে ২২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের জোরালো বাধার মুখে তা ব্যর্থ হয়েছে। ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

দিনাজপুর : ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমান্ত পিলারের পাশ দিয়ে ৯ বাংলাদেশি নারীকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করে বিজিবি। পরে তাদের সীমান্তের শূন্যরেখার দিকে ফেরত পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আনা ওই ৯ নারীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং সীমান্তের শূন্যরেখার দিকে ফিরিয়ে দেন। স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম বলেন, ভোরের দিকে ভারত থেকে ৯ জন নারীকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় জনগণের সতর্কতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ফেনী : পরশুরাম উপজেলার শ্রীপুর বিওপির দুর্গাপুর সীমান্ত দিয়ে ছয়জন নারী ও এক শিশুসহ মোট সাতজনকে পুশইনের চেষ্টা করে ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তীব্র বাধা দিলে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ঝিনাইদহ : মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প চারজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের নজরে বিষয়টি আসে। পরে টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ ঘটনায় বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!