× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:১০ এএম

শাপলা চত্বর মামলা

ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:১০ এএম

ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক  অভিযোগ দাখিল কাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে। এর মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করবে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জ দাখিলের দিন আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেনÑ সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল ম-ল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র আরও জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা এবং লেখক শাহরিয়ার কবিরের নাম রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানানো হবে।

২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনার তদন্ত শুরু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!