× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩০ এএম

পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলে হত্যার চেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩০ এএম

পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর  সেপটিক ট্যাংকে ফেলে হত্যার চেষ্টা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ১৪ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ কারণে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। গতকাল শনিবার বিকেলে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. আনোয়ার হোসেন সাঈদকে (৫০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার রূপালী বাংলাদেশকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। অবরোধকারীরা ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করেন। এরপর তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও তার বড় ভাই তাদের অসুস্থ বাবার দেখাশোনা করেন। এক বছর আগে তাদের মা মারা যান। প্রতিবেশী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরী শৌচাগার থেকে ঘরে ফিরছিল। এ সময় তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসায় নিয়ে যান আনোয়ার। সেখানে কিশোরীকে মারধর এবং মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত আনোয়ার ওই কিশোরীকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় বাসার পাশে সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

গতকাল শনিবার ভোরে এক প্রতিবেশী ওজু করার জন্য কলপাড়ে গেলে সেপটিক ট্যাংকে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে গণপিটুনি দেয়। পরে পল্লবী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!