× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:১০ এএম

মিরপুরের ড্রেনেজ-ব্যবস্থা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:১০ এএম

মিরপুরের ড্রেনেজ-ব্যবস্থা  পরিদর্শনে ডিএনসিসি  প্রশাসক

মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেনেজ-ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গত শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক, সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেনেজ-ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২-এর ৬নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাঁচাবাজারে ফেলে রাখা ময়লা-আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতাদের ডেকে সমস্যা সমাধানের নির্দেশনা দেন প্রশাসক।

প্রশাসক জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!