× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০৪ এএম

নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০৪ এএম

নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় নির্বাচিত হয়েছেন। গতকাল ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের এই বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহসভাপতি পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এই পদে অভিনেত্রী রোজিনা এবং নূতন ১৫২ ও ২০৪ ভোট পান।

সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহসাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে সনি ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

এছাড়া আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এদিকে সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য এবার ২৭ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন।

এদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

এদের মধ্যে আলীবরাজ ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট পেয়ে তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯টায়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!