× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৬ এএম

জীবনমুখী গল্পে ফিরছেন আইশা খান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩৬ এএম

জীবনমুখী গল্পে ফিরছেন আইশা খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আইশা খানের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৩১ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘শেকড়’। টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের দুর্দান্ত অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মন জয় করার পর, এবার বড়পর্দায় এক ভিন্ন ও সাবলীল রূপে হাজির হতে যাচ্ছেন এই তারকা।

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। সিনেমাটির মূল প্রতিপাদ্য হলো মানুষের অভিবাসন, একাকিত্ব ও নিজের আত্মপরিচয়ের সংকট। গল্পে দেখা যাবে, এক ব্যক্তি দীর্ঘ ১২ বছর পর বিদেশ থেকে তার আট বছর বয়সি সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা সেই শিশুটি কীভাবে তার বাবার জন্মভূমি, সংস্কৃতি ও মানুষের আবেগ অনুভূতির সঙ্গে পরিচিত হয়Ñ তা উঠে এসেছে এই চলচ্চিত্রে।

‘শেকড়’ সিনেমায় আইশা খান অভিনয় করেছেন ‘ফাল্গুনী’ নামের একটি অত্যন্ত আবেগী ও গুরুত্বপূর্ণ চরিত্রে। চরিত্রটি নিয়ে আইশা জানান, তিনি সব সময়ই ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের খোঁজে থাকেন। প্রসূন রহমানের ভিন্নধর্মী চিন্তাভাবনা এবং জীবনমুখী গল্পের কারণেই তিনি এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। গাজীপুর, কুষ্টিয়া ও রাজশাহীর মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

সিনেমায় প্রথমবার আইশা খানের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় হাজির হচ্ছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম। তাদের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, সোমু চৌধুরী ও সংগীতা চৌধুরী।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘শেকড়’ বিশ্বমঞ্চে নিজের অবস্থান জানান দিয়েছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’ (ইফসা) চলচ্চিত্র উৎসবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী দর্শকদের মাঝে সিনেমাটি এবং আইশা খানের ‘ফাল্গুনী’ চরিত্রটি বেশ আবেগঘন সাড়া ও ব্যাপক প্রশংসা কুড়ায়। সম্প্রতি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকেও এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

এরই মধ্যে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দর্শক মহলে বেশ কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। সাব্বির জামান ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে সিনেমার গানগুলোও বেশ চমৎকার। পারিবারিক আবহে নির্মিত ‘শেকড়’ ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!