× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৩ এএম

পরীক্ষার্থীর মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৩ এএম

পরীক্ষার্থীর মৃত্যু

এইচএসসি পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রঙ্গন গোস্বামী (১৮) নামে এক পরীক্ষার্থী। গতকাল রোববার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায় রঙ্গনের মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!