× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৩ এএম

জমি দখলের চেষ্টা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৩ এএম

জমি দখলের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আদালতের স্থিতাবস্থা জারির আদেশ অমান্য করে অর্ধশত বছরের ভোগদখলীয় জমিতে প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী স্বপন কুমার বিশ্বাস দুলাল জানান, পৈতৃক সূত্রে পাওয়া ১ একর ১০ শতাংশ জমি তিনি ১৯৭৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। সম্প্রতি মনোরঞ্জন ঢালী অবৈধভাবে ওই জমি দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শনিবার মনোরঞ্জন ঢালী, তার ছেলে ঝন্টু ঢালী ও ২০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। তারা জমির মাটি কেটে রূপ পরিবর্তনের চেষ্টা করলে ভুক্তভোগী বাধা দেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!