× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৪ এএম

অপসারণ দাবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৪ এএম

অপসারণ দাবি

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা ও কাজির পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়ম-প্রতারণায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল কাদেরের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল কাদের সনদ জালিয়াতি করে দীর্ঘ চার দশক ধরে শিক্ষকতার আড়ালে কাজির দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি বাল্যবিবাহসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকা-ে জড়িয়ে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ চরমভাবে নষ্ট করেছেন। স্থানীয় বাসিন্দা তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, রানা হামিদসহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিক।

রূপালী বাংলাদেশ

Link copied!