× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
বিএনপি নেতা গ্রেপ্তার

জমি নিয়ে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১১ এএম

জমি নিয়ে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে গুরুতর আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা ও নিহতের আপন চাচা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে।

নিহত সম্রাট হোসেন বাপ্পা দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে রফিক আকন্দ ও তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে বিরোধ চলছিল। গত ২৫ জুন দুপুরে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে আব্দুল করিম আকন্দ তার লোকজন নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা চালান। এ সময় রফিক আকন্দকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে সম্রাট হোসেন বাপ্পাকেও মারধর করা হয়। হামলায় রফিক আকন্দ ও তার স্ত্রী জোসনা বেগমও আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপর গত ১ জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, একই পরিবারের দুই ভাইয়ের রাজনৈতিক পরিচয় ভিন্নÑ একজন বিএনপি, অন্যজন জামায়াত। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!